শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ত্রাণের জন্য রাস্তায় আসতে হবে না, ঘরে ঘরে পৌঁছে যাবে: সাংসদ জাফর আলম

ইমতিয়াজ মাহমুদ ইমন,কক্সবাজার প্রতিনিধি  করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সর্বস্তরের জনসাধারণকে সরকারি নির্দেশনা মেনে চলতে বিশেষ অনুরোধ করেছেন স্থানীয় সংসদ সদস্য জাফর আলম। তিনি সোমবার ৩০ মার্চ তাঁর ফেসবুক ফেইজে চকরিয়া-পেকুয়াবাসির উদ্দেশ্যে একটি অনুরোধমুলক পোস্ট দিয়েছেন।

তাতে সাংসদ জাফর আলম বলেছেন, সুপ্রিয় চকরিয়া-পেকুয়াবাসী আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা অল্প কিছু ত্রাণের জন্যে মুখাপেক্ষী হয়ে ঘর থেকে বের হবেন না। আপনারা নিজ-নিজ বাসায় “আইসোলেশনে” থাকুন। আল্লাহর রহমতে আপনাদের জন্যে খুব ভালো মানের ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে যা আপনাদের নিজ বাড়িতে আমাদের সেচ্ছাসেবকগণ পৌঁছে দিবেন।

তাই সবাই নিরাপদে থাকুন, নিজ বাসায় আইসোলেশনে থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ। প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি কথা বলুন (০১৭১৫০৬২৮৯০) মোবাইল নাম্বারে।

সাংসদ জাফর আলম বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধ এবং সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সবাইকে সরকারী নির্দেশনা অনুযায়ী চলতে হবে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বিদেশ ফেরত ব্যক্তিদের সংস্পর্শে আসা সকলের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে সংক্রমণ ঠেকাতে এখন থেকে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদে যে কোন ধরণের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সভা-সমাবেশ বন্ধ রাখতে হবে। এমনকি মাহফিল বা জনসমাগম বিয়ের অনুষ্ঠান সাময়িক বন্ধ রাখতে হবে। পাশাপাশি সংক্রমন সময়ের ভোক্তা সাধারণের ক্রয়-ক্ষমতার মধ্যে বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং নিশ্চিত করতে হবে। কোন অবস্থাতে বাজার দ্রব্যমূল্য বাড়ানো যাবেনা, বাজারে নিত্যপন্য বেচাবিক্রি স্থিতিশীল রাখতে হবে