শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

আরও দুজনের দেহে করোনা শনাক্ত

ডেক্সরিপোর্ট  দেশে আরও দুজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ফ্লোরা জানান, এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৬ জন। ফলে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন ২৫ জন। নতুন করোনা শনাক্ত হওয়া দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৫৭, যিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে এসেছেন। অপরজনের বয়স ৫৫ হলেও তিনি কীভাবে সংক্রমিত হয়েছেন সে তথ্য এখনো জানা যায়নি।

ব্রিফিংয়ে ফ্লোরা আরও বলেন, গেল ২৪ ঘণ্টায় মোট ১৪০টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের পরীক্ষা শেষে দুজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগতত্ত্ব বিভাগের হটলাইনে ফোন এসেছিল ৩ হাজার ৬৩৭টি।

এছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মারা যাওয়া ব্যক্তিদের কারো শরীরেও পরীক্ষা করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন ফ্লোরা।