ডেক্সরিপোর্ট বরিশালে এমইপি গ্রুপের পক্ষ থেকে ৫০০ জন খেটে-খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৩১ মার্চ দুপুর ২ টার দিকে নগরীর বাজার রোডে অবস্থিত এমইপি গ্রুপের কারখানার সামনে এমইপি গ্রুপের উদ্যোগে ৫০০ জন নিম্ন আয়ের কর্মহীন খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে ত্রাণ সামগ্রি বিতরণ করেন। ত্রাণ কার্যক্রমের শুভ সুচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় প্রত্যেক ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ এবং একটি করে সাবান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা খান মামুনসহ এমইপি গ্রুপের পরিচালক এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বরিশালের প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে তাদের আহার্যের ব্যাবস্থা করেছেন।