বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:৪২
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

বরিশালে বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে কু‌লি মজুর,হকারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ডেক্সরিপোর্ট  বরিশালে বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে নদী বন্দর এলাকার কু‌লি মজুর, হকারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৩১ মার্চ বিকেল ৫ টায় নদী বন্দর ভবনের নিচে ২ শতাধিক কর্মহীন খেটে-খাওয়া দুস্থ ও অসহায় মানুষদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় প্রত্যেক কে ত্রাণ সামগ্রীর হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, আধাকেজি তেল, ১০ টি ডিম, ১৫০ টাকার মসলা, রসুন, মরিচ, হলুদ, আধা কেজি গুড়া সাবান ও একটি লাক্স সাবান।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার, ন্যাশনাল ডেই‌লি ব্যু‌রো‌চিফ অ্যা‌সো‌সি‌য়েশ‌নের সাধারণ সম্পাদক আকতার ফারুক শা‌হিনসহ কর্মকর্তারা।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু জানান, আমিসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের নিজস্ব বেতনের অর্থ দিয়ে ফান্ড তৈরি করে এ সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি বুধবার থেকে প্রতিদিন দুপুরে ৩শত জনকে একবেলা খাবার খাওয়ানোর ইচ্ছে রয়েছে।