নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(দক্ষিন)মোঃ মোকতার হোসেনের নের্তৃত্বে কোতয়ালী মডেল থানা পুলিশের করোনা প্রতিরোধ যুদ্ধে সচেতনতামুলক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩০ মার্চ বিকেলে এ বিশেষ মহড়াটি নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

এ সময় উপ-পুলিশ কমিশনার ( দক্ষিন) মোঃ মোকতার হোসেন বলেন,অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হবেন না।সামাজিক দুরত্ব বজায় রেখে নিজেকে সুস্থ রাখুন অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আকরামুল হাসান,সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা মোঃ রাসেল আহমেদ,কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।