শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫৭
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ভোলায় সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলা, বিভিন্ন মহলের নিন্দা ও প্রতিবাদ

ভোলা প্রতিনিধি  ভোলার বোরহানউদ্দিনে সংবাদকর্মী সাগর চৌধুরীর উপর হামলা চালিয়েছে আ’লীগ সভাপতির পুত্র সন্ত্রাসী নাবিল হায়দার। সংবাদকর্মীর উপর হামলার সময় সন্ত্রাসী নাবিল সেই দৃশ্য ভিডিও লাইভ ধারণ করেন নিজের ফেসবুকে।

মঙ্গলবার(৩১মার্চ) সকাল ৯ টার দিকে ভোলার বোরহানউদ্দিন শহরের রাজমনি সিনেমা হলের সামনে এই হামলার ঘটনা ঘটে।
সন্ত্রাসী নাবিল হায়দার ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিম হায়দারের ছেলে।

সংবাদকর্মী সাগর চৌধুরী এই প্রতিনিধিকে জানান, ভোলার বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিম হায়দার জেলেদের নামে বরাদ্দকৃত চাল রাতের আধারে চুরি করে নেওয়ার ঘটনাটি উপজেলা নিবার্হী কর্মকর্তাকে জানান। তাই আ’লীগ সভাপতি ও চেয়ারম্যানের সন্ত্রাসী পুত্র নাবিল হায়দার সংবাদকর্মী সাগর চৌধুরীকে মোবাইল চোর,ছিনতাইকারী অপবাদ দিয়ে মারধর করেন। এ সময় সে গুরুতর আহত হয়েছে।

নির্যাতিত সংবাদকর্মী তার উপর হামলার ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি। সভাপতি আর চেয়ারম্যানের প্রভাবে থানা পুলিশ মামলা নেননি বলে সংবাদকর্মী জানান।

স্থানীয়রা জানান,ক্ষমতার অপ-ব্যবহার করে এভাবে জনসমক্ষে একজন সংবাদকর্মীকে পেটালো আর পাশে দাঁড়িয়ে মানুষগুলো দেখলো প্রতিবাদের সাহস না পেয়ে সিনেমার দৃশ্যের মতো তাকিয়ে দেখলো। আ’লীগের সভাপতির ছেলে বলেই এভাবে দেশের ক্রান্তিকাল সময়ে একজন সাংবাদিককে পেটানোর সাহস পেয়েছে বলে তারা আক্ষেপ করেন।

সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভোলার সাংবাদিক এবং অনলাইন এডিটরস কাউন্সিল ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির পক্ষে সাংবাদিক আবুল কালাম আজাদ ও মাহমুদ হোসেন মোয়াজ্জেম গভীর উদ্বেগ প্রকাশ করেন। এবং হামলাকারী সন্ত্রসী নাবিলকে অবিলম্বে গ্রেপ্তারের করার দাবী জানিয়েছেন।

এছারা সংবাদকর্মীর উপর হামলাকারী সন্ত্রসাী নাবিল হায়দার ও তার আশ্রয়দাতাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভোলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকরা।