রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

স্ত্রীর প্রফুল্লতায় দীর্ঘায়ুর অধিকারী হন স্বামী

অনলাইন ডেস্ক  স্ত্রীর প্রফুল্লতার মধ্যে দিয়েই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর অধিকারী হন স্বামী-এমনই তথ্য উঠে এসেছে এক মার্কিন গবেষণায়।

সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত এ গবেষণা অনুসারে, স্বামীর স্বাস্থ্য ও দীর্ঘায়ুর বিষয়টি নির্ভর করে স্ত্রীর ওপর। একজন স্ত্রী যদি সবসময় প্রফুল্ল থাকেন তবে তার স্বামী মানসিকভাবে সুখী হন। আর দুশ্চিন্তা না থাকলেও রোগব্যাধিও শরীরে বাসা বাঁধতে পারে না। এতে করে স্বামীর স্বাস্থ্যের উন্নতি ঘটে ও তিনি দীর্ঘায়ু পান।

এই সমীক্ষার জন্য গবেষকরা প্রায় সাড়ে চার হাজার মার্কিন দম্পতিকে পর্যবেক্ষণ করেন। যাদের প্রত্যেকেরই বয়স ছিল ৫০ বছরের বেশি। এর থেকে দেখা যায়, যেসব পুরুষরা তাদের স্ত্রীর সঙ্গে অসুখী তারা বিভিন্ন রোগে ভুগছেন। যা তাদের অকাল মৃত্যুর জন্যও দায়ী হতে পারে।

নতুন এই সমীক্ষায় আরও বলা হয়েছে, স্বামী-স্ত্রী সুখী থাকলে কেবল দাম্পত্য জীবনই টেকসই হয় না, বরং দুজনেরই শারীরিক ও মানসিক স্বাস্থ্যও ভালো থাকে।

নেদারল্যান্ডসের টিলবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক অলগা স্ট্যাভ্রোভা বলেন, এই বিষয়ে পাওয়া তথ্যানুসারে যেসব ব্যক্তিদের স্বাস্থ্য খারাপ ও রোগে ভোগেন তারা প্রত্যেকেই স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহে যুক্ত রয়েছেন।

আর যারা অর্থকষ্টে থাকলেও স্ত্রীর সঙ্গে সুখী তাদের স্বাস্থ্যও ভালো রয়েছে। তারা অত্যন্ত সুখী জীবনযাপন করছেন।