বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৭
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

সর্বশেষ পিলারের কাজ সম্পন্ন, পদ্মায় আনন্দ স্রোত

ডেক্সরিপোর্ট  স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ ৪২তম পিলারের কংক্রিটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। আর মাধ্যমে শেষ হলো ৪২টি পিলারের সবকটির কাজ। সংশোধিত প্রোগ্রাম অনুযায়ী আগামী ৩০ এপ্রিল এ পিলারের কাজ শেষ হবার কথা থাকলেও এক মাস আগেই তা শেষ করলো দেশি-বিদেশি প্রকৌশলীরা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, আলহামদুলিল্লাহ, পদ্মা সেতুর সর্বশেষ ৪২ তম পিয়ার (পি-২৬) এর কংক্রিটিংয়ের কাজ নিজ হাতে দুপুর ১২টায় শুরু করেছিলাম। এমন চ্যালেঞ্জিং কাজ নিজ হাতে করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

উল্লেখ্য, পদ্মা সেতুতে এ পর্যন্ত ২৭টি স্প্যান বসানো সম্পন্ন হয়েছে। এর ফলে ৬.১৫ দৈর্ঘ্যরে এই সেতুর ৫ হাজার ৫০ মিটার দৃশ্যমান হয়েছে। আর মাত্র ১৪টি স্প্যান বসানো হলেই এ সেতুর পুরোপুরি দৃশ্যমান হবে। এ বছর জুন/জুলাইয়ের মধ্যে বাকি স্প্যানগুলো বসানোর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের।

মূল সেতুর পিয়ার সংখ্যা- ৪২টি। মাওয়া ভায়াডাক্টে (সংযোগ সেতু) পিয়ার- ৪৪টি, জাজিরা ভায়াডাক্টে (সংযোগ সেতু) পিয়ার- ৪৭টি। দ্বিতল এ সেতুটি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মাণ করছে চায়না মেজর ব্রিজ কোম্পানি।