বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৪৪
শিরোনাম :
জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক !

আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও বিচারকার্য প্রভাবিত হয়, এমন সংবাদ প্রত্যাশিত নয়

ডেক্সরিপোর্ট:আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হয় এবং বিচারাধীন মামলা প্রভাবিত করে এমন সংবাদ পরিবেশন ও প্রচার প্রত্যাশিত নয় বলে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেনের সই করা বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট সব সময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং বিচারকার্য প্রভাবিত হয়, এমন সংবাদ পরিবেশন বা প্রচার প্রত্যাশিত নয়।

নতুন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্ণিত অবস্থার প্রেক্ষিতে বিগত ১৬ মে জারিকৃত বিজ্ঞপ্তি স্পষ্টীকরণ করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।

‘বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ নয়’সুপ্রিম কোর্টের এমন নির্দেশনার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকও ব্যাখা দিয়েছেন। গত রোববার (১৯ মে) তিনি বলেন, ‘আমি একটি বিষয় পরিষ্কার বলতে চাই, সাব-জুডিস (বিচারাধীন মামলা) কথাটার একটা অর্থ আছে। সাব-জুডিস হচ্ছে- এমন মামলা, যেটা বিচারাধীন আছে।

কিন্তু বিচার কার্যক্রম চলছে না। মামলা যেটা বিচারাধীন আছে, কিন্তু বিচার কার্যক্রম চলছে না- এমন মামলার ব্যাপারে মতামত দেয়ার বিষয়টিই বলেছেন সুপ্রিম কোর্ট। তারা বলেছেন, এই ব্যাপারে মতামত না দিতে।

এর আগে ১৬ মে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ইদানিং কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত।

‘এমতাবস্থায়, বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।