সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২৮
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

আমরা অবশ্যই সফল হবো: রানী দ্বিতীয় এলিজাবেথ

অনলাইন ডেস্ক  করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ৬৮ বছরের রাজত্বকালে জাতির উদ্দেশে এটি তার চতুর্থ ভাষণ।

ব্রিটেনের স্থানীয় সময় দেয়া ভাষণে শুরুতেই ফ্রন্ট লাইনে কর্মরত স্বাস্থ্যকর্মীদের এমন ভয়াবহ বিপদে জীবন বাজি রেখে কাজ করার জন্যে ধন্যবাদ জানান। এছাড়া তিনি আরও ধন্যবাদ দেন যারা এই সময়ে ঘরে অবস্থান করছেন।

এছাড়া তিনি আরও বলেন, আমরা অবশ্যই সফল হবো। এবং এই সফলতার অর্জন প্রত্যেকের হবে। আমরা একসঙ্গে এই রোগটিকে মোকাবেলা করছি। এবং আপনাদের আমি আশ্বস্ত করতে চায় যে, আমরা যদি ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ থাকি তবে অবশ্যয় জয় আমাদেরই হবে। আমি আশা করি আগামী বছরগুলিতে আমরা গর্ব অনুভব করবো যে কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি।

এছাড়া রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, অবশ্যই ভাল দিন আসবে। আমাদের মনে করা উচিত যে আবার আমরা বন্ধুদের সঙ্গে থাকতে পারবো। আমরা আবার আমাদের পরিবারের সঙ্গে থাকবো এবং আবার আমাদের দেখা হবে। এ কারণে এই সময় টুকু আমাদের মেনে নেয়া উচিত।