মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১০
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

লকডাউন না মেনে বিয়ে, বর-কনেসহ ৫০ অতিথি গ্রেফতার

অনলাইন ডেস্ক  লকডাউন না মেনে বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ায় বর-কনেসহ অতিথিদের গ্রেফতার করা হয়েছে।

রোববার দক্ষিণ আফ্রিকায় ৪৮ বছর বয়সী জাবুলানি জুলু ও তার চেয়ে দুই বছরের ছোট কনে নোমথানডাজো মাখিজকে বিয়ে করেন।

কিন্তু হঠাৎ করেই অস্ত্রসহ পুলিশ এসে তাদের বিয়ের অনুষ্ঠানে বাধা দেন। বর-কনেকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে ওঠানোর ছবিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।

প্রাণঘাতী করোনাভাইরাস রুখতে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় সপ্তাহের লকডাউন চলছে। কিন্তু গণজমায়েত বন্ধের নির্দেশনা সত্ত্বেও খাওজুলু নাতাল অঞ্চলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

পরে বিয়ে পড়ানো পাদ্রী ও ৫০ অতিথিসহ সবাইকে গ্রেফতার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে মুচলেকায় সই নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

পুলিশ মুখপাত্র ভিশ নাইডো বলেন, অনুষ্ঠান চালিয়ে যাওয়ার মতো যৌক্তিক কোনো কারণ আছে বলে দেখছি না। আর এমন কিছু করতে গেলে প্রত্যেককে জেরা করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে।