বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:২৫
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক  প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৮৮ হাজার ৫৩৭ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার মানুষ। এদিকে বুধবারও করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ১ হাজার ৮৫০ জন। এছাড়া যুক্তরাজ্যেও করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ৯৫০ জন।

করোনা ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ১৪ হাজার ৭৯৫ জন। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ১২৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়।