শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

দেশে করোনায় মৃত্যু বেড়ে ২১, নতুন আক্রান্ত ১১২

ডেক্সরিপোর্ট  বাংলাদেশে গত ২৪ ঘণ্টার নতুন করে মরণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১২ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। এছাড়া করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য নিশ্চিত করেন।

এরআগে বুধবার (৮ এপ্রিল) ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান সারা দেশে ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯৮১টি পরীক্ষা করে ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সরকারগুলোর নানা পদক্ষেপেও থামানো যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার রিপোর্টটি লেখা অবধি এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৭৩১ জন। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৪ হাজার ৯৩ জন। আশার কথা হলো ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ লাখ ৩০ হাজার ২৬৬ জন।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে এখন অব্দি আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৯২৭ জন এবং মারা গেছেন ১৪ হাজার ৭৮৮ জন। অন্যদিকে আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২২০ জন। এছাড়া সেখানে মারা গেছেন ১৪ হাজার ৭৯২ জন। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন এবং প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৬৬৯ জন।