সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনায় নতুন আক্রান্ত ১১২ জনের ৬২ জনই ঢাকার

ডেক্সরিপোর্ট  দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬২ জনই ঢাকার এবং ১৩ জন নারায়ণগঞ্জের। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এ সময় তিনি আরো জানান, নতুন আক্রান্তের ৭০ জন পুরুষ এবং বাকিরা নারী। ২৪ ঘণ্টায় সর্বমোট ১০৯৭ নমুনার পরীক্ষা করা হয় তাতে ১১২ জনের করোনা পজেটিভ আসে। করোনা আক্রান্ত হয়ে যিনি মারা গেছেন তিনি ষাটোর্ধ্ব একজন পুরুষ।

এরআগে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিশ্চিত করেন বাংলাদেশে গত ২৪ ঘণ্টার নতুন করে মরণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১২ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। এছাড়া করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

এরআগে বুধবার (৮ এপ্রিল) ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান সারা দেশে ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯৮১টি পরীক্ষা করে ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি।