বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৩৬
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

পাকিস্তানকে রুখতে ভারতের নতুন ক্ষেপনাস্ত্র ডারবি!

ডেক্সরিপোর্ট:পাকিস্তানের ক্রমাগত হুমকি আর অত্যাধুনিক যুদ্ধ বিমান কে ঘায়েল করতে ইসরায়েলের কাছ থেকে নতুন ডারবি ক্ষেপণাস্ত্র কিনতে পারে ভারত। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের তৈরি ডারবি ক্ষেপণাস্ত্র নিজেদের সুখোই যুদ্ধবিমানে সংযোজন করবে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, দুই বছরের মধ্যে ইসরায়েলের কাছ থেকে পাওয়া অত্যাধুনিক ডারবি ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমানে যুক্ত করতে পারে ভারত। এই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে ব্যবহার করা যাবে। ভারত নিজেদের বিমান বহরে থাকা সুখোই-৩০ যুদ্ধবিমানে এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্ত করতে পারে।

ভারতীয় বিমানবাহিনীর একটি সূত্র এনডিটিভিকে বলেছে, এরই মধ্যে স্পাইডার সিস্টেমের (ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য) আওতায় ভারত ডারবি ক্ষেপণাস্ত্রের কিছু চালান হাতে পেয়েছে। পরবর্তী পদক্ষেপ হলো সুখোই যুদ্ধবিমানে সেগুলো সংযুক্ত করা।

গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটে বিমান হামলা চালিয়েছিল ভারত। পুলওয়ামায় ঘটা জঙ্গি হামলার বদলা হিসেবে ভারত বিমান হামলা চালায়। ওই সময় ভারতের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয় এবং একজন ভারতীয় বৈমানিককে আটক করে পাকিস্তান। বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে টক্কর দিতে পারেনি ভারতের পুরোনো সুখোই। এ কারণেই নতুন ক্ষেপণাস্ত্রে যুদ্ধবিমান সাজাতে চাইছে ভারত।

এনডিটিভি বলছে, ডারবি ক্ষেপণাস্ত্র সংগ্রহের আরেকটি কারণ হলো, পাকিস্তান এখন মার্কিন এআইএম-১২০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। বালাকোটে হামলার সময়ই তা টের পেয়েছে ভারত। মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পাল্টা জবাব দিতেই ভারত ইসরায়েলের ডারবি ব্যবহার করতে চাচ্ছে।

তবে শুধু ডারবিতেই আটকে থাকতে চাইছে না ভারত। এর পাশাপাশি নতুন ‘এএসআরএএএম’ নামের একটি ক্ষেপণাস্ত্রও কেনার প্রক্রিয়া চলছে। আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রও সুখোই যুদ্ধবিমানে সংযোজন করা হবে বলে ধারণা করা হচ্ছে।