সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৩৪
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

অমর একুশে হলের শিক্ষকদের আবাসিক এলাকা লকডাউন

ডেক্সরিপোর্ট  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষকদের আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে। শুক্রবার ৭০ ঊর্ধ্ব এক বয়স্ক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হল প্রশাসন এই এলাকা লকডাউন করে।

এই বৃদ্ধা বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক শিক্ষকের শাশুড়ি বলে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।

সূত্র জানায়, কয়েকদিন আগে এই আবাসিক শিক্ষকের শ্বশুর করোনার উপসর্গ জ্বর নিয়ে মারা যান। যদিও তার করোনা পরীক্ষা করা হয়নি। নারায়ণগঞ্জে শাশুড়ি বাসায় একা থাকায় তাকে অমর একুশে হলের শিক্ষকদের আবাসিক ভবনে ওই শিক্ষকের বাসায় নিয়ে আসা হয়। এরপর শাশুড়ির জ্বর হলে করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে। পরে শনিবার ভোরে শাশুড়িকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, অমর একুশে হলের আবাসিক এলাকায় ৭০ ঊর্ধ্ব একজন বয়স্ক বৃদ্ধার করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি এক আবাসিক শিক্ষকের শাশুড়ি। পরে ওই এলাকাকে লকডাউন করা হয়েছে এবং সবাইকে নিজ নিজ গৃহে অবস্থানের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের ওই কোয়ার্টার আগে থেকেই আইসোলেশনে ছিল। আর তারা যেন সব স্বাস্থ্যবিধি মেনে চলেন সে জন্যও তাদের পরামর্শ দেয়া হয়েছে।