সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চোখে দীর্ঘ সময় জীবিত থাকতে পারে করোনা ভাইরাস!

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাস মানুষের চোখে দীর্ঘ সময় জীবিত থাকতে পারে বলে চীনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে । চীনের এক নারী সুস্থ হওয়ার প্রায় সাত দিন পর তার চোখে আবার করোনা ভাইরাস পাওয়া যায় বলে ওই প্রতিবেদনে বলা হয়।

ওই প্রতিবেদনে আরো দাবি করা হয়, দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের চেয়ে করোনা ভাইরাস চোখে বেশি দিন জীবিত থাকতে পারে।

জানা গেছে, চীনের উহান থেকে ৬৫ বছর বয়সী এক নারী গত জানুয়ারিতে ইতালি যান। সেখানে সে জ্বরে আক্রান্ত হয় এবং চোখ লাল হয়ে যায়। গত ২৭ জানুয়ারি ওই নারীকে হাসপাতালে নেয়া হয়। এর ২০ দিন পর সে পুরোপুরি সুস্থ হয়ে উঠে। কিন্তু এর সাতদিন পর আবার করোনায় আক্রান্ত হন তিনি। পরে তার চোখে আবার করোনা ভাইরাস শনাক্ত করা হয়। কোন রকম উপসর্গ না থাকলেও একজন মানুষ করোনা ভাইরাস পজিটিভ হতে পারেন বলেও চীনের ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩২ হাজার ৫৩২ জন। মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৬ জন। জেরুজালেম পোস্ট।