বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:৫২
শিরোনাম :
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

ধানক্ষেত থেকে স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট  ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় বেগুনবাড়ি ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে রাসেল রানা (১৫) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম ভোপলা গ্রামের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মর্তুজা।

রাসেল রানা ভোপলা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। সে বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের বরাত দিয়ে ওসি (তদন্ত) গোলাম মর্তুজা জানান, সেহেরির পর থেকেই ওই স্কুলছাত্রকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবারের সদস্যরা। এরপরে সকালে একটি ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখে থানায় খবর দেয় তারা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।