সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

রংপুরে ট্রাকচাপায় নিহত ৩,আহত ১০

ডেক্সরিপোর্ট  রংপুরে দ্রুতগতির একটি ট্রাকচাপায় দুটি অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলার পাগলাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চাকা পাংচার হয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী দুটি অটোরিকশাকে চাপা দেয় দ্রুতগতির একটি ট্রাক।

এতে ঘটনাস্থলেই নিহত হন ৩ জন। আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।