সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

সৌদিতে শিথিল করা হলো কারফিউ

অনলাইন ডেস্ক  মক্কা ছাড়া পুরো সৌদি আরবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন শিথিল করা হয়েছে। রবিবার সৌদি আরব সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

সৌদি সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। আজ রবিবার(২৬ এপ্রিল) থেকে ১৩ মে পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার। তবে পবিত্র মক্কা নগরী এবং এর আশেপাশের এলাকায় ২৪ ঘণ্টাই কারফিউ জারি থাকবে।
সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ মেনে সৌদিতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় চালু করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে মার্কেট, দোকানপাট খুলে দেয়া হবে।

তবে রেস্টুরেন্ট, সেলুন, সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সৌদি সরকার।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। মারা গেছেন ১৩৬ জন।