রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় নতুন আক্রান্ত ৪১৮, মৃত বেড়ে ১৪৫

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৫ জন হয়েছে।

আর নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪১৬ জন।

রবিবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মৃতদের একজনের বয়স ১০ বছরের নীচে। তার কিডনির সমস্যা ছিলো। আর বাকিদের বয়স ষাটোর্ধ। এর মধ্যে চারজনই ঢাকার বাসিন্দা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ১২২ জন।