রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো দিল্লির সবচেয়ে বড় হাসপাতাল

অনলাইন ডেস্ক  করোনা পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হলো হিন্দু রাও নামে ভারতের রাজধানী নয়াদিল্লির সবচেয়ে বড় হাসপাতাল।

ওই হাসপাতালের একজন নার্সের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর পরই হাসপাতাল সিলগালা করে দেয়া হয়।

সোমবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বিগত দুই সপ্তাহ ধরে ওই নার্স ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দায়িত্বে ছিলেন। সে জন্য করোনার বিস্তার রুখতে হাসপাতালটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর পর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোসহ একে জীবাণুনাশক করা হচ্ছে।

এ বিষয়ে এনডিটিভিকে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ভার্ষা জোশি বলেছেন, ওই নার্সের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে অনেককেই শনাক্ত করে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এ ছাড়া একটি তদন্ত দল গঠন করে ওই নার্স কার থেকে সংক্রমিত হলেন ও তিনি কতজনকে সংক্রমিত করতে পারেন পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটির রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৬৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১১১ জন এবং মারা গেছেন একজন। সব মিলিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫৪ জন। সরকারি হিসাবে আক্রান্তের দিক থেকে শীর্ষে থাকা মহারাষ্ট্রের পরই দিল্লির অবস্থান।