সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পুনরায় কাজে যোগ দিচ্ছেন করোনার হাত থেকে ফেরা বরিস জনসন

অনলাইন ডেস্ক  প্রানঘাতি করোনা থেকে সেরে ওঠা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার (২৭ এপ্রিল) হতে পুনরায় কাজে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে দেশটির সরকার। করোনা শনাক্ত হওয়ার ১ মাস পর তিনি দায়িত্বে ফিরছেন।

সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বরিস জনসনের অনুপস্থিতিতে তার দায়িত্বে থাকা যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব জানান, প্রধানমন্ত্রী বর্তমানে পুনরায় কাজে যোগ দিতে মুখিয়ে আছেন।

খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার বরিস জনসন প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে বসবেন। দিনের শুরুতেই করোনা নিয়ে নিয়মিত মন্ত্রী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। এরপর বরিস জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। দিনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

চলতি মাসের ৫ তারিখ করোনা আক্রান্ত বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সেইন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৩ দিনসহ এক সপ্তাহকাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সে সময় যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারতো বলে সেরে ওঠার পর জানান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বরিস জনসন।