সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৩২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কিটের বিষয়ে ডা. জাফরুল্লাহকে ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টার ফোন

ডেক্সরিপোর্ট  গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কোভিড-১৯ পরীক্ষার কিটের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহকে ফোন করেছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকির উপদেষ্টা। রোববার সকালে তাকে এ ফোন করা হয়।

রোববার বিকাল ৪টায় রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট ওষুধ প্রশাসন অধিদফতর গ্রহণ না করায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে ডা. জাফরুল্লাহ বলেন, রোববার সকালে ইরান থেকে তার স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা ফোন করেছেন। তিনি বলেছেন, তারা প্রত্যেক দিন ১০ লাখ কিট ব্যবহার করছেন। এর সবগুলো ইরান সরকারের উদ্ভাবন করা। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে চলে।

জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমে আরও জানান, ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা তাকে জানিয়েছেন যে, তারা (গণস্বাস্থ্য কেন্দ্রের মতো একই জাতীয় কিট উদ্ভাবন করেছেন, তবে এক না। তারা পিসিআরও ব্যবহার করছেন এবং এগুলোও ব্যবহার করছেন। এই কিট তারা প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যবহার করছেন। ইরানের উপদেষ্টা ডা. জাফরুল্লাহকে জানিয়েছেন যে, তারা নিজেদের উদ্ভাবিত কিটের ব্যাপক ব্যবহার করছেন এবং এটার ভালো ফলও পাচ্ছেন।

শনিবার বিকালে করোনাভাইরাস পরীক্ষার কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র। এই কিট গ্রহণ করেনি ঔষধ প্রশাসন অধিদফতর।