রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বিশ্বে করোনায় আক্রান্ত ৩০ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক  জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। সেইসঙ্গে এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭ হাজার জনের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮২ হাজার ৪৮২ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার হিসাবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৯ লাখ ৮৭ হাজার ৩২২ জন। মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৪১৫ জনের।

করোনায় বিপর্যস্ত স্পেনে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২৯ জন। মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৯০ জনের। মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে আক্রান্ত ১ লাখ ৯৭ হাজার ৬৭ জন। মারা গেছে ২৬ হাজার ৬৪৪ জন।

এছাড়া ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৬২ হাজার, মৃত্যু হয়েছে ২২ হাজার ৮ জনের। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৫৭ হাজার, মৃত্যু প্রায় ৬ হাজার। তবে দেশটি জানিয়েছে তারা করোনা নিয়ন্ত্রণে এনেছে।

করোনায় বিপর্যস্ত আরেক দেশ যুক্তরাজ্যে আক্রান্ত দেড় লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২০ হাজার ৭৩২ জনের। তুরস্কে আক্রান্ত ১ লাখ ১০ হাজার, মৃত্যু হয়েছে ২ হাজার ৮০৫ জনের।

এদিকে ইরানও জানিয়েছে তাদের দেশে করোনার প্রকোপ কমেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৯০ হাজারের বেশি। মারা গেছে ৫ হাজার ৭১০ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে এখন পর্যন্ত ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে চীন জানিয়েছে তারা এই ভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে। তবে আশার খবর, বিশ্বের বিভিন্ন দেশেই কয়েকদিন ধরে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে।