শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বিশ্বের কোনো দেশই র‌্যাপিট কিট অনুমোদন দেয়নি: ঔষধ অধিদফতর

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন,বিশ্বের কোনো দেশেই করোনাভাইরাস পরীক্ষায় উদ্ভাবিত র‌্যাপিট কিট অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ কারণেই গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট গ্রহণ করেনি সরকার।

আজ জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

সোমবার বেলা ১২ টা ৩০ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সম্মেলন হয়।কোভিড-১৯ পরীক্ষার কিট সংক্রান্ত বিষয়ে অবস্থান সরকারের অবস্থান জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার বিকালে করোনাভাইরাস পরীক্ষার কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন ডাকে গণস্বাস্থ্য কেন্দ্র। ওই সম্মেলনে সরকারের কোনো প্রতিনিধি যায়নি। এই কিট গ্রহণ করেনি ঔষধ প্রশাসন অধিদফতর।

ওই অনুষ্ঠানে না যাওয়া প্রসঙ্গে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক বলেন, গাইডলাইন না মেনে অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্য। এ কারণে ওই অনুষ্ঠানে যাওয়া হয়নি।