রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

২ ঘণ্টা বাড়লো, পাড়া-মহল্লার দোকান বন্ধ হবে ৪টায়

ডেক্সরিপোর্ট  রাজধানীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি দোকান থেকে ক্রয় করতে পারবেন।

স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপসমূহ আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশনার আওতায়মুক্ত থাকবে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘উদ্ভূত করোনার এ সংকট মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ এ উদ্যোগ নিয়েছে। সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।’

উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে কয়েক দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জরুরি ও নিত্যপণ্য ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান। সীমিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থায় খোলা রাখা হয়েছে পাড়া-মহল্লার নিত্যপণ্যের দোকানপাট। বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়।