শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভারতে প্লাজমা চিকিৎসায় সেরে উঠলেন আইসিইউ’র করোনা রোগী

অনলাইন ডেস্ক  ভারতে প্রানঘাতি মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের বিস্তার রোধে চলমান চলছে। তবে, লকডাউন কতদিন চলবে সেবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগেই চিন্তা বাড়িয়ে দিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার শনাক্ত হওয়ার রিপোর্টটি। সেখানে ১ হাজার ৯৭৫ জন করোনা রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।

গতকাল রোববার দেশটিতে মারা গেছেন আরও ৪৭ জন। সোমবার (২৭ এপ্রিল) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন যদিও দাবি করেন, ভারতে ‘হটস্পট’ জেলার সংখ্যা কমে আসছে। তবে সে ব্যাপারে কোনো পরিসংখ্যান দেননি তিনি।

অপরদিকে আশার খবরও হয়েছে, লাইফ সাপোর্টে যাওয়া এক রোগী প্লাজমা-চিকিৎসায় সেরে উঠেছেন। দিল্লির বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এ দাবি করেছে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এ রোগ থেকে সেরে ওঠা কোনো ব্যক্তির প্লাজমা বা রক্তরস প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসা কত দূর কার্যকর হতে পারে, সেই চর্চা চলছিল। দিল্লির বেসরকারি একটি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সেখানে ভর্তি-হওয়া ৪৯ বছর বয়সী করোনা আক্রান্তকে ৭ দিন আগে লাইফসাপোর্টে নেয়া হয়েছিল।

তবে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় পরিবারের অনুমতি নিয়েই করোনা-সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা এক ব্যক্তির প্লাজমা তার শরীরে পুশ করে চিকিৎসা শুরু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চতুর্থ দিনের পর থেকেই সুস্থ হয়ে উঠতে থাকেন ওই রোগী। আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার