শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভারতে করোনায় একদিনে ৬২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  ভারতে মহামারি করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে।দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২৭ এপিল) করোনায় আক্রান্ত হয়ে ৬২ জনের মৃত্যু হয়েছে; যা দেশটিতে একদিনে সর্বোচ্চ।

এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ৫৪৩ জন।

বৈশ্বিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী দেশটিতে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৪৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৩৯ জনের। সুস্থ হয়ে উঠেছে ৭ হাজার ১৩৭ জন।

দেশটিতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে মহারাষ্ট্র রাজ্যে। সেখানে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৮ জন। মৃত্যু হয়েছে ৩৪২ জনের।

মৃত্যু ও আক্রান্তের দিক থেকে মহারাষ্ট্রের পরেই গুজরাট ও মধ্যপ্রদেশের অবস্থান। গুজরাটে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩০১ এবং সেখানে মৃত্যু হয়েছে ১৫১ জনের। মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহারেও করোনার প্রকোপ বাড়ছে৷ এই পাঁচ রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

এদিকে, উড়িশ্যায় নতুন করে সাত জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং একজনের মৃত্যু হয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১১৮।

দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৮০ ভাগই মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানের। এসব রাজ্যে ৭৪১ জনের মৃত্যু হয়েছে, যেখানে পুরো ভারতেই মৃত্যুর সংখ্যা ৯৩৪।