রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

প্লাজমা থেরাপিতে করোনা মুক্তির প্রমাণ মেলেনি: ভারত

অনলাইন ডেস্ক  প্রানঘাতি মহামারি করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিতে সাফল্য পাওয়া গিয়েছে এমন তথ্য নাকচ করে দিয়েছে ভারত সরকার।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহার এখনও পরীক্ষামূলক স্তরেই রয়েছে। এটিতে যে সাফল্য পাওয়া গিয়েছে তা বলা যাবে না। বরং প্লাজমা থেরাপি রোগীর জন্য বিপজ্জনকও হতে পারে।

এর আগে খবর প্রকাশ হয়েছিলো ভারতে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহারে রোগী সুস্থ হয়ে উঠছে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালও একই কথা বলেছিলেন।

এরপর অনেকেই প্লাজমা দান করতে তৎপর হয়ে উঠেন। মুম্বাইয়ে প্লাজমা থেরাপির পরীক্ষাও শুরু হয়।

সবশেষ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, করোনা ভাইরাসের চিকিৎসায় প্লাজমা থেরাপিকে সমর্থনের মতো কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।