শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

চীন-ইরানের চেয়ে রাশিয়ায় বেশি আক্রান্ত

অনলাইন ডেস্ক  সরকারি হিসাবে রাশিয়ায় করোনাভাইরাস সংক্রমণ চীন ও ইরানে আক্রান্ত ব্যক্তির সংখ্যাকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

রুশ সরকারের বরাত দিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিবিসি জানিয়েছে, গত একদিনে করোনা ভাইরাসে ৬ হাজার ৪১১ জন আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩ হাজার ৫৫৮। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী মস্কোতে।

রাশিয়াতে করোনাভাইরাসে এখনও পর্যন্ত মারা গেছে ৮৬৭ জন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এছাড়া ইরানে আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৫৮৪ এবং চীনে ৮৩ হাজার ৯৩৮ জন।

অনেক স্বাস্থ্য কর্মকর্তা সরকারি এই পরিসংখ্যান বিশ্বাস করেন না। তারা তাদের ৭২ জন সহকর্মীর নামের একটি তালিকা প্রকাশ করে বলছেন যে তারা সবাই করোনাভাইরাসে মারা গেছেন।

সরকারবিরোধী একটি ওয়েবসাইট ওপেন মিডিয়া বলছে, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী না থাকায় মস্কোর একটি হাসপাতাল থেকে বহু নার্স চলে গেছেন। কর্তৃপক্ষ অবশ্য এই খবর অস্বীকার করেছে।