বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৫৫
শিরোনাম :
শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

পোশাকখাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন

ডেক্সরিপোর্ট  বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে আশ্বস্ত করে টেলিফোন করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্টিফ্যান লোফভ্যান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, করোনা মহামারীর এই পরিস্থিতিতে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে শেখ হাসিনাকে টেলিফোন করেন সুইডেনের প্রধানমন্ত্রী। প্রায় ১৫ মিনিট টেলিফোনে কথা বলেন দুই নেতা।

এ সময় সুইডিশ প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন বিশ্বের এই ক্রান্তিকালে সুইডেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কোনো ক্রয়াদেশ বাতিল করবে না।

প্রধানমন্ত্রীর প্রেস-সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনাও সুইডেনের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনেই রফতানিমুখী পোশাক শিল্প খোলা হয়েছে। পাশাপাশি করোনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্বের তৈরি পোশাক শিল্পের চাহিদা পূরণ করবে বাংলাদেশ, আশাবাদ জানান শেখ হাসিনা।