বৃহস্পতিবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৫৫
শিরোনাম :
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

শীঘ্রই খুলে দেয়া হচ্ছে মক্কা-মদিনার প্রধান দুই মসজিদ

অনলাইন ডেস্ক  প্রানঘাতি করোনাভাইরাস মহামারীর প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে মক্কা ও মদিনার বিভিন্ন মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল। তবে খুব শীঘ্রই মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ খুলে দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন সৌদি সরকারের মক্কা ও মদিনা বিষয়ক অধিদফতরের প্রেসিডেন্ট এবং মসজিদুল হারামের খতিব শাইখ ড. আবদুর রহমান সুদাইস।

স্ন্যাপচ্যাটের সরকারি অফিসিয়াল অ্যাকাউন্টে এক ভিডিওর মাধ্যমে তিনি এ জানিয়ে বলেন, আল্লাহর হুকুমে খুব শিগগিরই মুসল্লিদের জন্য মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খুলে দেয়া হবে।

বিস্তারিত বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি- ইনশাআল্লাহ অচিরেই উম্মাহর মাথার ওপর থেকে কালো মেঘের ঘনঘটা বিদায় নেবে। আমরা আবার মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তাওয়াফ ও সাঈ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দাঁড়িয়ে দরুদ পড়ে সালাম নিবেদন করতে পারব।

শায়খ সুদাইস আরও জানান, আল্লাহর হুকুমে আল হারামাইনিশ শারিফাইনে অচিরেই আগের সেই প্রাণবন্ত পরিবেশ ফিরে আসবে। এই লক্ষ্যে সৌদি সরকার একটি স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।