শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক  ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৪ করোনা রোগী, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৭৩৮ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, সব রাজ্য মিলিয়ে এ পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৬২ জন। মোট মৃতের সংখ্যা এক হাজার ৭৯ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৩৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২৩ হাজার ৫৪৬ জন।

বুধবার দেশটিতে এক হাজার ৮৭৩ জন নতুন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৯ জন। তার আগের দিন একদিনে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৫৬১ এবং মারা যান ৫৮ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃত্যু সংখ্যা আগের সব দিনের রেকর্ড ভেঙেছে।

আক্রান্ত ও মৃত্যু দুটোতে শীর্ষে অবস্থান করছে মহারাষ্ট্র। এর পর গুজরাট। মহারাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই করছে। মৃত্যুও সবার চেয়ে বেশি এই রাজ্যে। ৪০০ ছাড়িয়ে গেছে।

গুজরাটে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার। মৃত্যুর সংখ্যা ২০০ জন।

এমন পরিস্থিতিতে তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে দেশটির মন্ত্রিপরিষদে আলোচনা চলছে।