বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৪২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কিম রহস্যর শেষ কোথায়!

অনলাইন ডেস্ক  দুনিয়া কাঁপছে করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারীতে। কিন্তু এর মধ্যে রহস্যের পর রহস্যের জন্ম দিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বেশ কিছুদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। কেউ কেউ তার মৃত্যুরও খবর দিয়েছে। কিন্তু স্পষ্ট কোনো উত্তর নেই।

কোথায় আছেন কিম? অবকাশ যাপন করছেন নাকি অসুস্থ অবস্থায় আছেন এই নেতা। সারাবিশ্ব তাকিয়ে আছে এর উত্তর শুনতে।

রয়টার্স বলছে, স্যাটেলাইটে সাম্প্রতিক কিছু ছবিতে একটি বিলাসবহুল বোটের মুভমেন্ট বা চলাচল দেখা যাচ্ছে। এই বোটটি মাঝে মাঝেই ব্যবহার করেন নেতা কিম জং উন ও তার সঙ্গীরা। ওনসানের কাছে তাদেরকে এই বোটে করে চলাচল করতে দেখা গেছে এর আগে।

সেই বোটটিই আবার চলাচল করেছে ওই এলাকায়। ফলে ধারণা করা হচ্ছে। কিম জং উন ওই বোটে করে ওনসানের অবকাশ যাপন করছেন। নজরদারিকারী বিশেষজ্ঞ পর্যবেক্ষকরা এমন কথা বলেছেন।

রয়টার্স আরও বলে, গত ১৫ই এপ্রিল ছিল দেশের প্রতিষ্ঠাতা ও কিম জং উনের দাদা কিম ইল সাং-এর জন্মদিন। এ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কিম জং উন। কিন্তু এমন উপস্থিতি একরকম বাধ্যতামুলক সেখানে। কিম জং উনের অনুপস্থিতিতে জল্পনা কল্পনা ডালপালা ছড়াতে থাকে। তারপর থেকে এখন পর্যন্ত কোথায় আছেন এই নেতা তা কেউ হলফ করে বলতে পারেন না।

বিশ্লেষকরা বলছেন, কিম করোনা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।
কিমের এই হারিয়ে যাওয়ার বিষয়টি তার বংশগত ঐতিহ্য হিসেবেই দেখা হচ্ছে। ইতিপূর্বে তার বাপ-দাদাও ক্ষমতায় থাকা অবস্থায় একাধিকবার হারিয়ে গিয়েছিলেন।
চীনের প্রভাবশালী সংবাদমাধ্যম সাঊথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং ১৯৯৪ সালে মারা যাওয়ার আগে কয়েকবার তার মৃত্যুর গুজব উঠেছে। খবর প্রকাশ হয়েছে নিখোঁজ হওয়ার। বর্তমান নেতা কিমের দাদার মতো তার বাবাও কয়েকবার নিখোঁজ হয়েছেন, মারাও গেছেন কয়েকবার।.

তবে রাষ্ট্রীয় পর্যায় থেকে বলা হয়েছে, করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে ১৫ই এপ্রিলের অনুষ্ঠানে উপস্থিত হননি কিম। কিন্তু ১৫ই এপ্রিল পেরিয়ে গেছে এখন থেকে ১৫ দিন আগে। তারপর কোনো মাধ্যমে দেখা দেননি কিম।