শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৩:০৯
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

রাশিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। মিশুস্তিনের অসুস্থ হওয়া কারণে দেশটিতে উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন নিজেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করোনা পজেটিভের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ‘পজিটিভ’ এসেছে বলে তিনি ঘরেই আইসোলেশনে রয়েছেন।পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছেন মিশুস্তিন।মিশুস্তিন প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন, এই সঙ্কটকালে অসুস্থতার মধ্যেও তিনি যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জানুয়ারিতে ৫৪ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখের বেশি। রাশিয়ায় করোনায় মারা গেছে ১ হাজারের বেশি জন।