সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

উহানের ল্যাব থেকেই করোনার উৎপত্তি: ট্রাম্প

অনলাইন ডেস্ক  চীনের হুবেই প্রদেশের উহান শহরের ল্যাব থেকেই করোনার উৎপত্তি হয়েছে বলে আবারো দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমনটি দাবি করেন।

সংবাদ সম্মেলনে চীনের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। কিভাবে চীনের ল্যাবে করোনার উৎপত্তি হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু না বলে ট্রাম্প বলেন, আমি আপনাদের সবকিছু বলতে পারবোনা ।

এদিকে ট্রাম্প দুষলেও মার্কিন গোয়েন্দারা জানিয়ে দিয়েছেন করোনা ভাইরাস তৈরিতে মানুষ তৈরি করেনি। বৃহস্পতিবার করোনা নিয়ে গঠন করা মার্কিন গোয়েন্দা দলের পক্ষ থেকে এমনটি বলা হয়। এ নিয়ে একটি বিবৃতিতে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ডিএনআই) পক্ষ থেকে বলা হয়,

বিস্তর বৈজ্ঞানিক গবেষণা করে অধিকাংশই মত দিয়েছে এই ভাইরাস মানুষের তৈরি না।

এদিকে চীনের পক্ষ থেকেও করোনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করা হচ্ছে। গত বছরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ লাখ মানুষ। এছাড়া মারা গেছেন ২ লাখ ৩০ হাজারের চেয়ে বেশি মানুষ।বিবিসি, এনডিটিভি।