বুধবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫২
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

আরব আমিরাতকে খাদ্যসামগ্রী পাঠালো বাংলাদেশ

ডেক্সরিপোর্ট  সংযুক্ত আরব আমিরাতকে খাদ্যসামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, মৌসুমি ফল ও শাকসবজি।

শুক্রবার (১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাতকে উপহার হিসেবে বাংলাদেশ থেকে বাংলামতি চাল, মৌসুমি ফল ও শাকসবজি পাঠানো হয়েছে। মৌসুমি ফলের মধ্যে রয়েছে- তরমুজ ও আনারস। এছাড়া সবজির মধ্যে রয়েছে- ঢেঁড়স, আলু, শসা ইত্যাদি। ইতিহাদ এয়ারের একটি কার্গো ফ্লাইটে এসব খাদ্যসামগ্রী সেদেশে পাঠানো হয়েছে।

চলতি বছর জানুয়ারিতে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠক হয়। সে সময় বাংলাদেশের কৃষিখাতের অগ্রগতি নিয়ে আলোচনা করেন ড. মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের পণ্য বিশেষ করে কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এছাড়া এ কার্গো ফ্লাইটে আমিরাত কর্তৃপক্ষ আরও ৪০ টন শাকসবজি ও মাংস ক্রয় করে নিয়ে যাবে। এটা দু’দেশের মধ্যে বাণিজ্যের শুভ সূচনা হতে পারে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।