বুধবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:২৮
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

করোনায় আক্রান্ত পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার

অনলাইন ডেস্ক  পাকিস্তানে একদিনে প্রায় হাজার জনের করোনাভাইরাস জনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বাদ যাননি পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকারও। মেয়ে ও ছেলেসহ করোনা আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার থেকেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন স্পিকার আসাদ কায়সার। স্পিকার এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

ট্যুইটার বার্তায় তিনি জানান, টেস্ট পজিটিভ আসার পরেই বাড়িতে কোয়ারানটিনে রয়েছি।

জানা যায়, কয়েক দিন আগে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজ্যপালও করোনায় আক্রান্ত হন। পাকিস্তানে করোনা হটস্পটগুলোর একটি সিন্ধ প্রদেশ। সূত্রের খবর, জাতীয় সংসদের স্পিকারের পরিবারের সদস্যদেরও করোনা টেস্ট করানো হবে।

করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত পাকিস্তানে করোনা সংক্রমণে মারা গেছেন ৩৬১ জন। এর মধ্যে গত ১২ ঘণ্টায় মৃত্যু হয় ১৮ জনের। পাকিস্তানে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৬হাজার ৪৭৩ জন।