বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:২৩
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

প্রকৃতি থেকেই করোনার উৎপত্তি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক  প্রকৃতি থেকেই উৎপত্তি হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসের বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হয়।

এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে চীনের ল্যাবে করোনা ভাইরাস তৈরি হয়েছে। আর এর প্রমাণ তার কাছে আছে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা মাইকেল রায়ান বলেন, অসংখ্য বিজ্ঞানীদের কাছ থেকে বার বার শোনার পর এ সিদ্ধান্তে এসেছি যে এটা প্রকৃতি থেকেই উৎপত্তি হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনার উৎপত্তি হয়। বিজ্ঞানীরা মনে করেন, কোন প্রাণী থেকেই করোনা মানুষের শরীরে সংক্রমিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ করোনার উৎপত্তি নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। যদিও চীনের পক্ষ থেকে এই তদন্তের দাবি প্রত্যাখান করা হচ্ছে।