শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বিশ্বজুড়ে করোনায় অর্ধশতাধিক সংবাদকর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক  বিশ্বজুড়ে প্রানঘাতী মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর পেছনে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রীর অভাব দায়ী বলে দাবি করেছে দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন বা পিইসি।

শুক্রবার (০১ মে) গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা এই সংগঠনটি করোনায় প্রাণ হারানো সংবাদকর্মীদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে।

এছাড়া করোনাকালে সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বেড়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

পিইসি বলছে, এই স্বাস্থ্য সংকটের সময়ে সংবাদকর্মীরা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। কেননা, হাসপাতালে গিয়ে, ডাক্তার-নার্স-রাজনৈতিক নেতৃত্ব-বিশেষজ্ঞ-বিজ্ঞানী ও রোগীদের সাক্ষাৎকার নিয়ে তাদের তথ্য জানানোর কাজ অব্যাহত রাখতে হয়েছে।

৩ মে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবসকে সামনে রেখে মৃতদের এ তালিকা প্রকাশ করে দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন সতর্ক করে বলেছে, করোনাভাইরাসের এই কঠিন সময়ে সেন্সরশিপ, ইন্টারনেট বন্ধ, বিনা বিচারে সংবাদকর্মী আটক, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

তারা জানিয়েছে, মৃত্যুর শিকার ওই অর্ধশতাধিক সংবাদকর্মী ছাড়াও আরও অসংখ্য সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।