সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়েছিলেন কিম!

অনলাইন ডেস্ক  অতিরিক্ত মদ্যপানের কারণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন অসুস্থ হয়ে পড়েছিলেন বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে। শুক্রবার ওই সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এমনটি দাবি করা হয়।

দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকের একটি প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মদ্যপান অথবা কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন কিম জং উন। ওই প্রতিবেদনে আরো দাবি করা হয় যে অসুস্থ হওয়ায় উত্তর কোরিয়ার উয়োনসান অবকাশযাপন কেন্দ্রে বিশ্রামে ছিলেন কিম।

বিগত কয়েক দিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ৩৬ বছর বয়সী কিম জং উনের ভুয়া মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে অবশেষে প্রায় ২০ দিন পর জনসম্মুখে এসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।