রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় নারায়ণগঞ্জে হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৬৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ১০০১ জন।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস শনিবার (২ মে ) সকালে তাদের ওয়েব সাইটে দৈনিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

আজকের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টার (১ মে সকাল সাড়ে ৮টা হতে ২ মে সকাল সাড়ে ৮টা পর্যন্ত) জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮ জনের, মোট নমুনা সংগ্রহ হলো ৩১৬৮ জনের। নতুন ৬৪ জনসহ মোট আক্রান্ত ১০০১ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৪ জন। মোট মৃত্যু ৪৬ জনের । মোট সুস্থ ৪২ জন‌। কোয়ারেন্টাইনে ছিল ৬৮৫ জন, সম্পন্ন করেছে ৬৩৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছে ৪৬ জন। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত সিটি করপোরেশন এলাকা।

আক্রান্তের সংখ্যা নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় ৬১৭ জন, সদর উপজেলায় ২৯০, বন্দরে ২২, আড়াইহাজারে ২৭, সোনারগাঁয়ে ৩২ ও রূপগঞ্জে ১৩ জন। সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৩২ জন, সদরে ১০, বন্দরে ১, রূপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।

জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪২ জন। তারমধ্যে সিটি করপোরেশন এলাকার ২৮ জন, সদর উপজেলার ৯ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও আড়াইহাজারের ৩ জন।