শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

করোনা আবহেই দেশে দেশে শিথিল হচ্ছে লকডাউন

অনলাইন ডেস্ক  বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা আড়াই লক্ষ ছুঁতে চলেছে। তারমধ্যেই এবার বিশ্বের কিছু দেশ লকডাউন কড়াকড়ি শিথিল করে স্বাভাবিক জীবন আস্তে আস্তে ফেরানোর পক্ষপাতী।

করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় বিশ্বের অনেক দেশেই লকডাউনের কড়াকড়ি শিথিল করা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেও নেয়া হয়েছে একই ব্যবস্থা। অনেক জায়গাতেই খুলে দেয়া হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান, গাড়িঘোড়া, কল-কারখানা; তবে বহাল রয়েছে স্বাস্থ্য সতর্কতাও। গেল কয়েকদিনে ইতালি, ফ্রান্স, স্পেনসহ ইউরোপের কয়েকটি দেশে লকডাউন শিথিলের পর একই পথে হাঁটতে শুরু করেছে আরও কয়েকটি দেশ।

থাইল্যান্ডে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় খুলতে শুরু করেছে দোকানপাট ও রেস্টুরেন্ট। সেইসঙ্গে খুলতে শুরু করেছে বিনোদন পার্কগুলো। স্থানীয় এক নারী বলেন, সত্যি কথা বলতে এতদিন পর বাইরে খেতে এসে কেমন জানি লাগছে। পুরোপুরি স্বাভাবিক হয়ে খেতে পারছি না, মনের মধ্যে কোথায় জানি একটি অজানা আতঙ্ক কাজ করছে।

চীনের বিশেষায়িত অঞ্চল হংকংয়ে লকডাউনের মেয়াদ শেষ হতে আরও প্রায় ২ সপ্তাহ বাকি। এরইমধ্যে এসেছে স্কুল-কলেজ খুলে দেয়ার ঘোষণা। আগামী ২৭ মে থেকে অঞ্চলটির শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম।

লকডাইন শিথিলের ঘোষণা দিয়েছে তুরস্কও। আগামী ১৫ মে থেকে ধাপে ধাপে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে মঙ্গলবার টেলিভিশনে দেয়া ভাষণে জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তবে প্রথম দফায় কেবল ষাটোর্ধ্বরা ঘরের বাইরে ৪ ঘন্টার জন্য বের হতে পারবেন। এছাড়াও, সামাজিক দূরত্ব মেনে আগামী ১১ মে থেকে শপিং মল ও অন্যান্য দোকানপাট খোলা রাখা যাবে বলেও জানান তিনি।

ইউরোপে সবার আগে লকডাউনের যায় ইতালি। গেল সোমবার থেকে দেশটিতে কাজে ফিরতে শুরু করেছে নির্মাণ আর কারখানা শ্রমিকরা। আর আগামী সোমবার খুলে দেওয়া হবে পার্ক, রেস্তোরাঁ আর পাইকারি দোকান। তবে স্বজনদের সাথে দেখা করতেও মাস্ক পরা আর শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক থাকছে। অন্যান্য দোকান, জাদুঘর ও লাইব্রেরি ১৮ই মে থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার।

তবে লকডাউন শিথিল করার নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপের আরেক দেশ জার্মানিতে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে আবার কিছুটা বেড়ে গেছে আক্রান্তের হার। আগেই লকডাউন শিথিল করেছিলো জার্মানির দুই প্রতিবেশি পোল্যান্ড আর অস্ট্রিয়া। আগামী সপ্তাহ থেকে লকডাউন তুলে নেওয়ার কথা ভাবছে তারা। বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান ১১ই মে থেকে আর ১৮ই মে থেকে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম।

বিশ্বে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন আড়াই লক্ষের ওপর মানুষ। তবে আগের তুলনায় কিছুটা করে কমেছে ফ্রান্স, ইতালি ও স্পেনের একদিনে মৃতের সংখ্যা। অন্যদিকে রাশিয়ায় করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। জাপান আবার দেশে জরুরি অবস্থা ৩১ মে পর্যন্ত বর্ধিত করেছে। সব মিলিয়ে করোনাকে আপাতত সঙ্গী করেই একটু একটু করে কাজকর্ম শুরুর পথ খুঁজে পেতে মরিয়া প্রায় সব দেশ।