সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:০৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফায়ার সার্ভিসের ১০ জনের করোনা শনাক্ত

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ফায়ার সার্ভিসের প্রত্যেকটি স্টেশন জরুরি সেবার পাশাপাশি রাজধানীসহ সারাদেশে জীবাণুনাশক ওষুধ স্প্রে ও জনসচেতনতামূলক কাজ করে আসছে। এসব করতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ১০ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, বুধবার নতুন আক্রান্ত একজন ফায়ার লিডার। সদরঘাট ফায়ার স্টেশনে সংযুক্ত হলেও ঢাকা বিভাগের ডেপুটি ডিরেক্টরের অফিসে কাজ করেন। সদরঘাটে যাতায়াতকালে কোনো একপর্যায়ে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন।

তিনি বলেন, এ নিয়ে ফায়ার সার্ভিসের মোট ১০ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। বর্তমানে এদের একজনকে হোম কোয়ারেনন্টাইন এবং বাকি ৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শাহজাহান শিকদার আরও জানান, করোনা আক্রান্তদের মধ্যে আট জন সদরঘাট ফায়ার স্টেশনের এবং দুজন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী। তারা সবাই বর্তমানে ভালো আছেন। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে, বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।