রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় বাংলাদেশে প্রথম প্লাজমা থেরাপি প্রয়োগ

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারী কোভিড-১৯ চিকিৎসায় দেশে প্রথম বারেরমতো কনভালসেন্ট প্লাজমা থেরাপি প্রয়োগ করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা (পূর্বে অ্যাপোলো নামে পরিচিত)। বুধবার (৬ মে) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্লাজমা থেরাপি একটি আশা জাগানো রিসার্চ ট্রিটমেন্ট, যা সাম্প্রতিক সময়ে উন্নত বিশ্বের অনেক দেশে সফলভাবে চালু হয়েছে।

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র হেমাটোলজি অ্যান্ড স্টেম সেল ট্রান্সপ্লান্ট বিভাগের কোঅরডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, কোভিড-১৯-এ আক্রান্ত সিরিয়াস রোগীদের আইসিইউ-তে নেয়া হচ্ছে এবং ভেন্টিলেটরসহ আরো অনেক সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হচ্ছে। নিয়মিত অন্যান্য চিকিৎসার পাশাপাশি কোভিড-১৯-এর সাথে লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে চলছে হাজারো গবেষণা; যার মধ্যে অন্যতম কার্যকরী একটি ট্রিটমেন্ট হচ্ছে প্লাজমা কনভালসেন্ট থেরাপি।

তিনি আরো বলেন, কোভিড আক্রান্ত রোগীদের ৯৭-৯৮% সুস্থ হয়ে যান। কারণ, তাদের শরীরে ভাইরাস প্রতিরোধক এন্টিবডি তৈরি হয়ে যায় যা রক্তের প্লাজমায় থাকে। কোভিড সুস্থ রোগীর দেহ থেকে প্লাজমা সংগ্রহ করে গুরুতর আক্রান্ত অন্য রোগীর দেহে সঞ্চালনের মাধ্যমে তাদের বহুলাংশকেই সারিয়ে তোলা সম্ভব

এই ট্রিটমেন্টের সম্ভাবনা ব্যাপক এবং ট্রিটমেন্টের পর রোগী পর্যবেক্ষণে আছেন বলে ডাঃ সালেহ জানান।

এরিমধ্যে কোভিড-১৯ চিকিৎসায় প্লাজমা থেরাপিতে সাফল্যের দাবি করেছে ভারত। দেশটিতে ৪৯ বছর বয়সী এক রোগী, যাকে ভেন্টিলেটরে রাখ হয়েছি, প্লাজমা থেরাপিতে সম্পূর্ণ সুস্থ হয়ে ফেরেন।