রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শনিবার থেকে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

ডেক্সরিপোর্ট  ভোক্তা সাধারণের কথা বিবেচনা করে সরকারের বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের পেঁয়াজের দাম কমিয়েছে। প্রতি কেজি পেঁয়াজে ১০ টাকা কমে আগামি শনিবার থেকে তা ২৫ টাকায় বিক্রি করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে দেশে করোনাভাইরাস সংক্রমণের এ পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি টিসিবির পেঁয়াজের দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী শনিবার থেকে ২৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ দেওয়া হবে যা আগে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করা হত। তিনি বলেন, রমজানে যাতে কোনো অবস্থাতে সমস্যা না হয় এ জন্য প্রতিবছর যে পরিমান নিত্যপণ্য মজুত রাখতে হয় এবার তার ১০ গুণ রাখা হয়েছে। এজন্য আমরা করোনা পরিস্থিতিতেও ভাল অবস্থায় আছি।

টিপু মুনশি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে মজুদ আছে তাতে আগামী ৪ মাসে কোনো সমস্যা হবে না। এছাড়া টিসিবিও সে ব্যাপারে তৈরি হয়ে আছে। ছোলা, ডাল, তেল যথেষ্ট পরিমাণে মজুত আছে। ট্রাকে ও বিভিন্ন ডিলারের মাধ্যমে ৫০০ স্পটে এসব পণ্য সরবরাহ করছে টিসিবি। ঈদ পর্যন্ত এসব পণ্য বিক্রি করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বড় দুটি গ্রুপ মেঘনা ও সিটি প্রতি কেজি চিনিতে ৩ টাকা, ডালে ১০ টাকা ও প্রতি লিটার তেলে ৫ টাকা কমিয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। আশা করি, অন্যান্য বড় গ্রুপগুলোও তাদের পণ্যের দাম কমাবে।

অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার অভিযান পরিচালনা করছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের অভিযানের ফলে কয়েকদিনের মধ্যে আদার দাম কমিয়ে আনা সম্ভব হয়েছে। গতকালও আড়াইশ টন আদা বন্দর থেকে বের হয়েছে। খুচরায় প্রতি কেজি আদা এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে তিনি জানান।