শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৪১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বিচার কাজ চলবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে

ডেক্সরিপোর্ট  চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে তথ্য-প্রযুক্তির মাধ্যমে বিচার কার্যক্রম চালানোর জন্য আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০ খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাষ্ট্রপতির অনুমতি পেলেই ডিজিটাল মাধ্যমে অর্থ্যাৎ ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কাজ চালানোর উদ্যোগ নিতে পারবে আদালতগুলো। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে আরো দুইটি আইন ও অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম দুপুরে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানিয়েছেন।
এরপর মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান খান এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আনোয়ারুল ইসলামের লিখিত বক্তব্যে বলেন,প্রস্তাবিত অধ্যাদেশটি কার্যকর হলে বিদ্যমান প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে মর্মে আশা করা যায়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এর বাইরে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া আরো দুইটি আইন ও অধ্যাদেশ হলো- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন-২০২০ এবং ইনকাম ট্যাক্স (সংশোধন) অধ্যাদেশ-২০২০। সীমিত পরিসরের মন্ত্রিসভা বৈঠকে উল্লিখিত তিনটি আইনি ও অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়েছে।