শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

করোনায় ২০ মে শুরু হতে পারে রেমিডিসিভির ব্যবহার

ডেক্সরিপোর্ট  চলতি মে মাসের ২০ তারিখের মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় ওষুধ রেমিডিসিভির ব্যবহার শুরু হওয়ার আশা প্রকাশ করেছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মাহাবুবুর রহমান।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে কয়েকটি ওষুধ কোম্পানির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

করোনা প্রতিরোধে রেমডিসিভির প্রয়োগে ভালো ফল পাওয়ার কথা জানাচ্ছে বিভিন্ন দেশ। বাংলাদেশ এরই মধ্যে আটটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এই ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে রেমডিসিভির পাওয়ার আশা ওষুধ প্রশাসন অধিদপ্তরের।

মেজর জেনারেল মাহাবুবুর রহমান বলেন, রেমডিসিভির আসলে ইবোলা রোগের জন্য হয়েছিল। এটা পুরনো মেডিসিন। আমরা ধারণা করেছি এটা কাজে আসতে পারে।