শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

লামা’র রক্তে করোনাভাইরাসের প্রতিষেধক?

লেখক: ডা.সাঈদ এনাম
সহকারী অধ্যাপক, সিলেট মেডিকেল কলেজ, সিলেট

লামা (Llama) মরুভূমির উটের থেকে ছোট আর আমাদের দেশের রাম ছাগলের চেয়ে সামান্য বড় একটি প্রাণী। গায়ের পশম ভেড়ার মতো। দক্ষিণ আমারিকায় এর বিচরণ। খামারে লালন পালন করা হয়। এর মাংস খান স্থানীয়রা। ইদানীং করোনাভাইরাসের এন্টিবডি তৈরির জন্যে লামা রক্ত র‍স নিয়ে গবেষণা শুরু হয়েছে।

গবেষণাটি বিখ্যাত মেডিকেল জার্নাল CELL এ গত মঙ্গলবার প্রকাশিত হয়। এ নিয়ে ইতিমধ্যে হইচই পড়ে গেছে।

গত ৫ বছর পূর্বে বেলজিয়ামের একটি গবেষণাগারে একইভাবে একটি লামার দেহে ইনজেকশনের মাধ্যমে SARS (সার্স) ও (MARS) মার্স ভাইরাস দেয়া হয়েছিল।

গবেষণায় ব্যবহৃত সেই লামা’র নাম দিয়েছিলেন গবেষকরা উইন্টার। উইন্টারে বয়স ছিল তখন মাস নয় মাস।

সার্স ও মার্স ভাইরাসের সংক্রমণে উইন্টারের রক্তে এসব ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী এন্টিবডি তৈরি হয়। উইন্টারের এই এন্টিবডি গবেষণাগারে সফল ভাবে সার্স ও মার্স ভাইরাসকে নিষ্ক্রিয় করার প্রমাণ পাওয়া গিয়েছে।

আজকের বিশ্বে মহামারী হিসেবে আবির্ভূত কোভিড-১৯ রোগের ভাইরাস যার নাম SARS COV -2 (সার্স কোভ -২) ভাইরাস কেও কয়েকদিন আগে উইন্টার নামের সেই লামার দেহে একইভাবে ইনজেকশনের মাধ্যমে পুশ করা হয়েছিল।

ফলাফলে দেখা গিয়েছে সার্স ও মার্স করোনাভাইরাস এর মতো তার দেহে SARS COV-2 করোনাভাইরাস কে নিষ্ক্রিয় কারী এন্টিবডি তৈরি হয়েছে। এই এন্টিবডি গবেষণাগারে সফলভাবে কোভিড-১৯ এর ভাইরাসকে নিষ্ক্রিয় করছে। এ নিয়ে গতকাল লিখিত গবেষণাটি প্রকাশ করেছেন গবেষক দল।

লামা’র রক্তে তৈরি হওয়া সেই এন্টিবডিকে কাজে লাগিয়ে কিভাবে মানবদেহে কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস “SARS COV-2 করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করা যায় সে নিয়ে গবেষণা শুরু করছেন বিজ্ঞানীরা। দেখা যাক কী হয় ভবিষতে!